কটন ম্যালোন মার্কিন বিচার বিভাগের গোপন শাখা 'জাস্টিস ডিপার্টমেন্ট'-এর একজন অবসরপ্রাপ্ত কভার্ট এজেন্ট। বর্তমানে তিনি ডেনমার্কে বিরল ও পুরনো বইয়ের দোকান চালান। তবে নিজের অজান্তেই তিনি বারবার জড়িয়ে পড়েন প্রাচীন ইতিহাস, গোপন ষড়যন্ত্র এবং বিশ্ব রাজনীতি ও সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলা আন্তর্জাতিক রহস্য সমাধানের অভিযানে।
এক গোপন সম্পদ। এক বিস্মৃত সত্য।
কটন ম্যালোন বিপদে পড়েছে। তার ছেলেকে অপহরণ করা হয়েছে, কোপেনহেগেনে তার বইয়ের দোকানে হয়েছে হামলা। আর এই সবকিছুর মূলে রয়েছে একটি গোপন সূত্র 'আলেকজান্দ্রিয়া লিংক'। ম্যালোনই বর্তমান বিশ্বের একমাত্র ব্যক্তি, যিনি জানেন প্রাচীন জ্ঞানের সেই শ্রেষ্ঠ ভাণ্ডারের খোঁজ কীভাবে মিলবে। পনেরোশ বছর আগে কোনো চিহ্ন না রেখেই পৃথিবী থেকে হারিয়ে গিয়েছিল সেই কিংবদন্তি আলেকজান্দ্রিয়া লাইব্রেরি।
এখন সেই বিশাল সাহিত্য-ভাণ্ডারের আড়ালে লুকিয়ে থাকা এক ধ্রুব সত্যের সন্ধানে নামতে বাধ্য হয়েছেন ম্যালোন। এমন এক সত্য, যা একবার প্রকাশ্যে এলে কেবল ম্যালোনের জীবনই নয়, বরং বদলে যেতে পারে সারা বিশ্বের ক্ষমতার ভারসাম্য।

কটন ম্যালোন আবার ফিরে এসেছেন, আর এবারের লড়াইটা আগের চেয়েও অনেক বেশি ভয়ানক। এক মরণঘাতী ভাইরাস, যা আমাদের চেনা সভ্যতাকে নিমেষেই মুছে দিতে পারে। আর সেই মড়ক থেকে বাঁচার উপায়? তা লুকিয়ে আছে সুদূর অতীতের কোনো এক ধূলিধূসরিত অধ্যায়ে।
বিশ্বের ৪৫ জন প্রভাবশালী নেতা আর ধনাঢ্য ব্যক্তিদের এক গোপন সংগঠন ‘দ্য ভেনিশিয়ান লিগ’। তারা সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশগুলোর একটি জোটের সাথে হাত মিলিয়েছে এক বিধ্বংসী জৈব অস্ত্র তৈরির নেশায়। বার্ড ফ্লুর মতো এক ভাইরাসকে তারা কৃত্রিমভাবে এমনভাবে বদলে দিয়েছে, যা এখন ছড়াবে মানুষ থেকে মানুষে। যে এই ভাইরাসের প্রতিষেধক আগে তৈরি করতে পারবে, ভবিষ্যতের বিশ্বযুদ্ধের চাবিকাঠি থাকবে তারই হাতে। অথচ অবাক করা বিষয় হলো, এই প্রতিষেধক হয়তো আবিষ্কৃত হয়েছিল শত শত বছর আগেই। আর সেই জাদুকরী ফর্মুলাটি কোথায় আছে, তার সূত্র লুকিয়ে আছে খোদ সম্রাট আলেকজান্ডার দ্য গ্রেটের কবরে।
ম্যালোনের পুরোনো সঙ্গী কাসিওপিয়া ভিট যখন এই হদিস পেলেন, তখন তিনি আর কটন মিলে শুরু করলেন আলেকজান্ডারের সেই হারিয়ে যাওয়া সমাধির খোঁজ। ম্যালোনের কাছে শুরুতে যা ছিল কেবল একটি জটিল ঐতিহাসিক ধাঁধার সমাধান খোঁজার এক রোমাঞ্চকর অভিযান, তাই অচিরেই রূপ নিল এক হাড়হিম করা লড়াইয়ে। এক চরম সত্যের মুখোমুখি হলেন তারা, যার প্রভাব কেবল বিশ্বরাজনীতিতেই নয়, বরং ম্যালোনের ব্যক্তিগত জীবনেও বয়ে আনবে অভাবনীয় ও ভয়ংকর সব পরিণতি।

কটন ম্যালোন ট্রিলজির প্রথম তিনটি উপন্যাস একসাথে:
১| দ্য টেম্পলার লেগেসি
২| দ্য আলেকজান্দ্রিয়া লিংক
৩| দ্য ভেনিশিয়ান বিট্রেয়াল

সাথে থাকছে:
লেদার টেক্সচার জেল+গোল্ডেন ফলে লোগো বক্স
বোহো সুভ্যিনর
তিনটি ক্যারেকটার কার্ড
তিনটি বুকমার্ক

কটন ম্যালোন ট্রিলজির প্রথম তিনটি উপন্যাস একসাথে:
১| দ্য টেম্পলার লেগেসি
২| দ্য আলেকজান্দ্রিয়া লিংক
৩| দ্য ভেনিশিয়ান বিট্রেয়াল

সাথে থাকছে:
তিনটি ক্যারেকটার কার্ড
তিনটি বুকমার্ক