লগইন রেজিস্টার
অর্ডার কনফার্ম করতে পেমেন্ট করুন।
📞 01515262381
সিরিজ

জেমস বন্ড

5 টি বই এই সিরিজে · লেখক: অ্যান্টনি হরোউইৎজ

জেমস বন্ড, কোড নাম ০০৭, হলো ব্রিটিশ সিক্রেট ইন্টেলিজেন্স সার্ভিস এমআই৬-এর একজন এজেন্ট। অত্যাধুনিক প্রযুক্তি, আকর্ষণীয় ব্যক্তিত্ব এবং সাহসিকতার জোরে সে বিশ্বজুড়ে আন্তর্জাতিক সন্ত্রাসী ও বিপজ্জনক শত্রুদের পরিকল্পনা নস্যাৎ করে দেয়।

বই 1
ট্রিগার মরটিস
লেখক: অ্যান্টনি হরোউইৎজ
★★★★☆ 4.60 · 1টি রিভিউ

সময়টা ১৯৫৭ সাল। ফোর্ট নক্সের মরণপণ লড়াই শেষে কোনোমতে প্রাণ নিয়ে বেঁচে ফিরেছে জেমস বন্ড। সঙ্গে ছিল অনিন্দ্য রূপবতী পুসি গ্যালোর। মেয়েটা কড়া মেজাজী হলেও ক্ষুরধার দৃষ্টিশক্তি সম্পন্ন। বন্ডকে জেতাতে রীতিমতো জান বাজি রেখেছিল এই মেয়ে, শেষ পর্যন্ত তার পাশে থেকেছে। দুজনেই যখন বড্ড ক্লান্ত আর অবসন্ন, ঠিক তখনই পৃথিবীটা অস্থির হয়ে উঠল। সোভিয়েত ইউনিয়ন আর পশ্চিমা দেশগুলো একে অপরকে টেক্কা দিতে আদাজল খেয়ে নেমেছে। টেকনোলজিক্যাল শক্তিতে কে কার চেয়ে বেশি শক্তিধর,  সেই লড়াইয়ে নেমেছে তারা। এইসবের মধ্যেই আড়াল থেকে ফণা তুলেছে কুখ্যাত সোভিয়েত গুপ্তচর সংস্থা স্মার্শ।

এক ভয়ঙ্কর ফন্দি এঁটেছে সংস্থাটি। ইউরোপের সবচেয়ে বিপজ্জনক ট্র্যাকে গ্রাঁ প্রি রেস পণ্ড করে দেওয়াই তাদের লক্ষ্য। কিন্তু বিধাতা হয়তো অন্য কিছু ভেবে রেখেছিলেন। বন্ডের চোখে হঠাৎ করেই ধরা পড়ল এক দৃশ্য। স্মার্শের ড্রাইভার চুপিচুপি শলাপরামর্শ করছে এক রহস্যময় কোরিয়ান ধনকুবেরের সাথে। খটকা লাগল বন্ডের মনে। বুঝল, বড়ো কোনো সর্বনাশের এ কেবল শুরু।

শুরু হলো আরেক দৌড়। এ শুধুমাত্র গতির লড়াই নয়, এ হলো অস্তিত্ব টিকিয়ে রাখার যুদ্ধ। বন্ড বুঝতে পারল, এই চক্রান্ত সফল হলে পশ্চিমা দুনিয়া ধুলোয় মিশে যাবে।এই অভিযানে বন্ডের পাশে আবার দেখা যাবে চেনা মুখগুলো। সেই সাথে থাকবে এম আর মিস মানিপেনি। আরও গতি, বিপদ আর শয়তানি বুদ্ধির এক অদ্ভুত রসায়ন। এই গল্পে ইয়ান ফ্লেমিংয়ের অপ্রকাশিত কিছু অংশও আছে।

ঠিক যেমনটি ফ্লেমিং ভেবেছিলেন, বন্ড এখানে তেমনই এক রক্ত-মাংসের মানুষ। জীবনের বাঁকে বাঁকে মৃত্যু ওত পেতে থাকে, তবুও মানুষ এগিয়ে যায়। এটাই তো নিয়ম।

বই 2
ফরএভার অ্যান্ড আ ডে
লেখক: অ্যান্টনি হরোউইৎজ
★★★★☆ 4.60 · 3টি রিভিউ
একজন গুপ্তচর মারা গেছে। আর সেই মৃত্যুর মধ্য দিয়েই জন্ম নিয়েছে এক অমর কিংবদন্তির।
প্রায়ই বলা হয়, সমুদ্র কখনো তার গোপন রহস্য প্রকাশ করে না। কিন্তু এবার সে সত্য লুকিয়ে রাখতে পারেনি। ফরাসি রিভিয়েরার নীল জলে ভেসে উঠেছিল এক ব্রিটিশ গুপ্তচরের নিথর দেহ। তার শরীরে ছিল তিনটি গুলির চিহ্ন—যেন মৃত্যুর শেষ মুহূর্তের সাক্ষ্য। এক অজ্ঞাত ঘাতক শেষ করে দিয়েছিল পুরোনো ০০৭-এর যাত্রা। কিন্তু সময় কখনো থেমে থাকে না। পুরোনো অধ্যায়ের সমাপ্তি ঘটে, শুরু হয় নতুন এক যুগের।
সংগঠিত অপরাধের অন্ধকার জগতে তখন প্রয়োজন এক নতুন অস্ত্রের। আর সেই সময়েই আলোচনায় আসেন জেমস বন্ড।
সত্য উদ্ঘাটনের জন্য বন্ড প্রবেশ করেন এক ঝলমলে জগতে—যেখানে ফরাসি রিভিয়েরার আভিজাত্য, দুরন্ত গতির স্পোর্টস কার, বিলাসবহুল ক্যাসিনো আর দৃষ্টিনন্দন ইয়টের ছড়াছড়ি। কিন্তু এই চোখ ধাঁধানো সৌন্দর্যের আড়ালেই লুকিয়ে আছে এক দুর্নীতিগ্রস্ত অপরাধজগত—এক ভয়ংকর ষড়যন্ত্রের জাল, যা যেকোনো মুহূর্তে আঘাত হানতে প্রস্তুত।
এবার বন্ডের সামনে সবচেয়ে বড় পরীক্ষা। তাকে প্রমাণ করতে হবে যে হত্যার অনুমতিপ্রাপ্ত সেই বিশেষ দায়িত্ব—“লাইসেন্স টু কিল”—বহন করার যোগ্য তিনি। তাকে খুঁজে বের করতে হবে অপরাধীদের, উন্মোচন করতে হবে তাদের ভয়াবহ পরিকল্পনা। নইলে পরবর্তী গুলিটিই হয়তো ছুটে আসবে তার দিকে। কারণ সময় কারো জন্য অপেক্ষা করে না।
এটি ফরাসি রিভিয়েরার সৌন্দর্যের আড়ালে লুকিয়ে থাকা নির্মম অপরাধজগতের গল্প—এক এমন পৃথিবীর গল্প, যেখানে ক্ষমতার জন্য লড়াই চলে প্রতিটি মুহূর্তে। এটি এক কিংবদন্তির জন্মকাহিনি।
একজন মানুষকে শুধু তার রক্ত-মাংসের শরীর দিয়ে মনে রাখা হয় না; তাকে অমর করে তোলে তার কাজ, তার সাহস এবং তার রেখে যাওয়া চিহ্ন।
ফরএভার অ্যান্ড আ ডে হলো জেমস বন্ডের অমরত্বের পথে প্রথম পদক্ষেপের গল্প—ধুলো, বিপদ আর মৃত্যুর ছায়ায় ঘেরা এক জগতের কাহিনি। ক্যাসিনো রয়্যালের প্রিক্যুয়েল এই রোমাঞ্চকর উপন্যাসে তুলে ধরা হয়েছে কীভাবে সময়ের কঠিন বাস্তবতায় গড়ে ওঠা এক সাধারণ মানুষ ধীরে ধীরে রূপ নেয় এক অদম্য যোদ্ধায়।
বই 3
উইথ আ মাইন্ড টু কিল
লেখক: অ্যান্টনি হরোউইৎজ
★★★★☆ 4.60 · 2টি রিভিউ

আজ এম-কে চিরদিনের ন্যায় বিদায় জানানোর দিন। কবরের পাশে সবাই দাঁড়িয়ে থাকলেও একজন মানুষের বড়োই অভাব আজ। সেই বিশ্বাসঘাতক আজ এখানে অনুপস্থিত, যার আঙুলের চাপে ট্রিগার চলেছিল। এম-কে খুনের দায়ে এখন সে শ্রীঘরে। সেই লোকটা আর কেউ নয়—জেমস বন্ড।

লোহার পর্দার ওপারে পুরোনো শত্রু রাশিয়ার সংগঠন স্মার্শের চরেরা এক ভয়ানক ফন্দি এঁটেছে। তারা ব্রিটিশ এই গুপ্তচরকে দিয়ে এমন এক চাল চালতে চায়, যার দরুন সারা দুনিয়ার ক্ষমতার দাঁড়িপাল্লাটা উল্টে যাবে। বাঘের ডেরায় পা দিল বন্ড। কার হুকুম তামিল করছে সে? মোক্ষম সময় যখন আসবে, তখন কি সে আদেশ মেনে নেবে? না কি অন্য কিছু ঘটবে?

চারিদিকে কেবল বিশ্বাসঘাতকতার জাল। একটা পা ভুল জায়গাতে পড়লেই অবধারিত মৃত্যু। এই অভিযানে বন্ডের লড়াই কেবল শত্রুর সাথে নয়, নিজের মনের গহিন অন্ধকারের সাথেও। উত্তর না জানা প্রশ্নগুলো তাকে কুরে কুরে খাচ্ছে। আগের সেই জেমস বন্ড যে কোথায় হারিয়ে গেল, তা সে নিজেও জানে না। মানুষের পরিচয় কি তবে সময়ের সাথে সাথেই বদলে যায়?

মানুষের মন এক গহন অরণ্য। সেখানে কখন আলো আসে আর কখন অন্ধকার নামে, তা বোঝা দায়। নিজের সত্তাকে খুঁজে পাওয়ার এই লড়াই বড়োই করুণ।

জেমস বন্ড ট্রিলজি (বক্সসেট)
লেখক: অ্যান্টনি হরোউইৎজ
★★★★☆ 4.70 · 3টি রিভিউ

তিনটি উপন্যাস:
১. ট্রিগার মরটিস
২. ফরএভার অ্যান্ড আ ডে
৩. উইথ আ মাইন্ড টু কিল

সাথে থাকছে:
১. একটি উডেন বুকমার্ক
২. ছয়টি ক্যারেকটার কার্ড
৩. রঙিন এন্ড পেপার
৪. একটি রঙিন পোস্টার

জেমস বন্ড ট্রিলজি
লেখক: অ্যান্টনি হরোউইৎজ

তিনটি উপন্যাস:
১. ট্রিগার মরটিস
২. ফরএভার অ্যান্ড আ ডে
৩. উইথ আ মাইন্ড টু কিল

সাথে থাকছে:
১. একটি উডেন বুকমার্ক
২. ছয়টি ক্যারেকটার কার্ড
৩. রঙিন এন্ড পেপার