লগইন রেজিস্টার
অর্ডার কনফার্ম করতে পেমেন্ট করুন।
📞 01515262381
সিরিজ

পেন্ডারগাস্ট

3 টি বই এই সিরিজে · লেখক: ডগলাস প্রেস্টন
বই 1
রেলিক
লেখক: ডগলাস প্রেস্টন, লিংকন চাইল্ড
নিউ ইয়র্কের বিশ্ববিখ্যাত মিউজিয়াম অব ন্যাচারাল হিস্টোরিতে ক’দিন বাদেই এক বিশাল প্রদর্শনীর আসর বসার কথা। কিন্তু এরই মাঝে উৎসবের আমেজ ছাপিয়ে এক বীভৎস আতঙ্ক দানা বেঁধেছে। জাদুঘরের ঘুটঘুটে অন্ধকার অলিন্দ আর লোকচক্ষুর অন্তরালে থাকা গোপন কুঠুরিগুলোতে একের পর এক আগন্তুককে হত্যা করা হচ্ছে অতি নৃশংসভাবে। ময়নাতদন্তের রিপোর্টে দেখা গেল এক গা শিউরে ওঠা ইঙ্গিত। এই খুনি কোনো মানুষ হতেই পারে না। প্রকৃতি যেন তার কোন আদিম রহস্যকে এখানে অশুভ ছায়ায় মেলে ধরেছে। অথচ মানুষের কী বিচিত্র স্বভাব! এতগুলো রক্তক্ষয়ী কাণ্ডের পরেও জাদুঘর কর্তৃপক্ষ তাঁদের সেই জাঁকজমকপূর্ণ আনন্দ-উৎসবের পরিকল্পনা নিয়ে অনড়। রক্তের দাগ না মুছতেই তাঁরা মেতে উঠতে চাইছেন বিত্ত আর জৌলুসের উদযাপনে। জাদুঘরের তরুণ গবেষক মার্গো গ্রিনকে এখন খুঁজে বের করতে হবে ঠিক কে, অথবা কোন অশুভ শক্তি এই তাণ্ডব চালাচ্ছে। কিন্তু সময়ের বালুঘড়ি যে দ্রুত ফুরিয়ে আসছে! এক ভয়াবহ হত্যাকাণ্ড বা রক্তগঙ্গা বইবার আগেই কি সে পারবে এই রহস্যের জট খুলতে? জীবনের এই কঠিন পরীক্ষায় সময় কি তাকে জয়ী হতে দেবে?
বই 2
রেলিকোয়ারি
লেখক: ডগলাস প্রেস্টন, লিংকন চাইল্ড

ম্যানহাটনের ব্যস্ত রাজপথের ঠিক নিচেই ছড়িয়ে রয়েছে পরিত্যক্ত সুড়ঙ্গ আর পয়ঃনিষ্কাশন নালীর এক বিশাল অন্ধকার জাল, যার অস্তিত্ব ভুলতে বসেছে ওপরের বাসিন্দারা। ঠিক সেখানেই লুকিয়ে আছে মিউজিয়াম ট্র্যাজেডির সেই ভয়াবহ দানবের চূড়ান্ত রহস্য।

ম্যানহাটনের উপকূলের কাদা থেকে যখন বিকৃত দুটি কঙ্কাল উদ্ধার হয়, তখন তদন্তে সাহায্য করতে ডাক পড়ে মিউজিয়াম কিউরেটর মার্গোট গ্রিনের। রহস্যের জট ছাড়াতে মার্গোটকে আবারও জোট বাঁধতে হয় পুলিশ লেফটেন্যান্ট ডি'অ্যাগোস্টা, এফবিআই এজেন্ট পেন্ডারগাস্ট এবং তীক্ষ্ণবুদ্ধির ডক্টর ফ্রকের সাথে। অনুসন্ধানের প্রতিটি ক্লু তাঁদের টেনে নিয়ে যায় মাটির গভীরে, পাতালপুরীর সেই অন্ধকারে—যেখানে জেগে উঠছে এক অভিশপ্ত ও ঘুমন্ত দুঃস্বপ্ন।

রেলিক ডুয়োলজি বক্সসেট